২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের প্রচারে গিয়ে ধর্ষণ: ধামরাইয়ে কাউন্সিলর প্রার্থীর ভাই আটক

ভোটের প্রচারে গিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে ধামরাই পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর ভাইকে পুলিশে দিয়েছে জনতা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 05:33 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

গ্রেপ্তার মানছুর রহমান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের বড় ভাই।

ধামরাই থানার ওসি রিজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা থেকে আইনঙ্গন এলাকায় গিয়ে মানছুর তার লোকজন নিয়ে ভাইয়ের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান।

“এক পর্যায়ে সঙ্গীদের বিদায় করে ওই নারীর ঘরে গিয়ে মানছুর তাকে ধর্ষণ করেন। পরে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা মানছুরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

“এ ঘটনায় রাতেই ধামরাই থানায় মামলা হয়েছে।”

মঙ্গলবার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

পৌরসভা নির্বাচনের মাঠের আরও খবর