২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আবারও সড়ক দুর্ঘটনা, কিশোরীর মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার ছয় ঘণ্টার মধ্যে শাহজাদপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরীর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার দুপুর ১টার দিকের উপজেলার বগুড়া-নগববাড়ি মহাসড়কের গাড়দহ এলাকায় এ দুর্ঘটনায় অন্তত চারজন হয়েছেন বলে জানায় শাহজাদপুর থানার এসআই আব্দুল জলিল।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘লাইট স্টার’ নামে একটি বাসের সঙ্গে গাড়দহ এলাকায় অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী কিশোরীর মৃত্যু হয়।

বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান তিনি।

এর আগে সকাল ৬টার দিকে এই মহাসড়কে বকুলতলায় তেলের লরির সঙ্গে ভটভটির সংঘর্ষে নয়জন নিহত হয়। এতে আহত হয় আরও ১৩জন।

পুরনো খবর:

দাওয়াতে যাওয়ার পথে লাশ হলেন ৯ জন