২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘জেএমবি সদস্য’ আটক

ময়মনসিংহ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 12:56 PM

Updated : 22 Aug 2022, 02:16 PM

সোমবার মধ্যরাতে ভালুকার জামিরদিয়া থেকে হাফিজ উদ্দিন নামের ওই ‘জেএমবি সদস্যকে’ আটক করা হয় বলে র‌্যাব-১৪ এর এএসপি মোহাম্মদ যুবরাজ হোসেন জানিয়েছেন।

আটক হাফিজ জেএমবির জন্য তহবিল সংগ্রহের দায়িত্ব পালন করেন জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।”

জিজ্ঞাসাবাদ শেষে হাফিজকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এএসপি যুবরাজ।