২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথ খুলল

নরসিংদীর রায়পুরায় আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর লাইনচ্যুত হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে।।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 10:57 AM

Updated : 22 Aug 2022, 02:16 PM

ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে খানাবাড়ি স্টেশনের কাছে এগারোসিন্দুরের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয় বলে সহকারী স্টেশন মাস্টার মো. আতাউর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়।

“ঢাকা থেকে একটি রিফিল ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে পাশের একটি লাইন চালু করলে বেলা সাড়ে ১১টায় ট্রেন চলাচল শুরু হয়।”

রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় আহত ট্রেনের শতাধিক যাত্রীকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।