২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

পাবনার তিনটি পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:31 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।

বহিষ্কৃকরা হলেন -চাটমোহর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাস ও সাথিয়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।

জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাটমোহরে আব্দুল মান্নান, সুজানগরে কামাল হোসেন ও সাথিয়া সাইফুল ইসলামপৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

৫৮ পৌরসভায় ৭২ মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার