খুবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও সোমবার রাতে জীব বিজ্ঞান স্কুল, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন এবং চারুকলা ইনস্টিটিউটের ফলাফল প্রকাশ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানা যাবে।
