২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীকে মারধর, শরণখোলার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বাগেরহাটে এলজিইডির এক প্রকৌশলীকে মারধর ও প্রাণনাশের হুমকির মামলায় শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান মোল্লা জানান, সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান

হাসানুজ্জামান পারভেজ শরণখোলার সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি মনিরুজ্জামান বলেন, হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গত ১২ ডিসেম্বর একটি মামলা করেন এলজিইডি’র শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম।

“এ মামলায় হাসানুজ্জামানকে গ্রেপ্তারে করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।”

মামলার নথি থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর এলজিইডির শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামকে তার কার্যালয়ে গিয়ে ঠিকাদারি কাজের বিল চেয়ে না পেয়ে হাসানুজ্জামান পারভেজ মারধর করেন ও প্রাণনাশের হুমকি দেয়।

তবে প্রকৌশলীর এমন অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান।

পুরনো খবর:

বাগেরহাটে প্রার্থীতা ফিরে পেলেন আ.লীগের এক বিদ্রোহী প্রার্থী