২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে প্রার্থীতা ফিরে পেলেন আ.লীগের এক বিদ্রোহী প্রার্থী

পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিনা হাসিবুল হাসান শিপনের বাতিল হওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 02:06 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

সহকারী রিটার্নিং কর্মকর্তা দিলিপ কুমার হওলাদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পর গত ৮ ডিসেম্বর হাসিবুল হাসান আপিল করেন।

“শুক্রবার দুপুরে শুনানি শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ওই মেয়র প্রার্থী মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।”

এর আগে গত ৫ ডিসেম্বর হলফনামায় ভুল তথ্য দেওয়ায় মেয়র পদে মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ।

মিনা হাসিবুল হাসান শিপন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।