২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

নীলফামারীর ডোমারে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 05:47 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার দুপুরে উপজেলার গুচ্ছগ্রাম থেকে রাশেদা আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

রাশেদা ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। স্থানীয় গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করত।

ওসি বলেন, “সকালে ওই শিশুকে বাড়িতে রেখে বাবা-মা তাকে কাজে যান। দুপুরে ফিরে ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পান।”

রাশেদার মৃত্যু কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি পুলিশ।