২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী ঘোষণা

সাভার পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 04:15 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

এরা হলেন ২ নম্বর ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা ও ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সেলিম মিয়া।

সোমবার জেলা রিটার্নিং অফিসার শাহ আলম তাদের বিজয়ী ঘোষণা করেন।

শাহ আলম জানান, পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী না থাকায়  মানিক ও সেলিমকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ দুই ওয়ার্ডের ভোটাররা এখন শুধু  তাদের পছন্দের মেয়র প্রার্থী ও সংরক্ষিত নারী প্রার্থীদের ভোট দিতে পারবেন বলে জানান তিনি।

সাভার পৌরসভা নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী, সাতটি ওয়ার্ডে ৫৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।