পাবনায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
পাবনা সদরে নিখোঁজের একদিন পর নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার মধুপুর গ্রামে শাতিল হোসেনের (১৫) লাশ পাওয়া যায় বলে আতাইকুলা থানার ওসি নূর-এ-আলম জানান।
শাতিল ওই এলাকার বিলাল হোসেনের ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বাড়ির পাশের একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় শাতিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
সকালে গ্রামের মাঠে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
পারিবারিক বিরোধের জেরে শাতিলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
