২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের আগরতলা পৌরসভা নির্বাচনে ভোট গণনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 09:42 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

তবে যাত্রীরা স্বাভাবিকভাবেই যাওয়া-আসা করতে পারছেন।

আগরতলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনীষ বিশ্বাস হাবুলের বরাত দিয়ে আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান জানান, আগরতলা পৌর নিগম নির্বাচনের ভোটের কারণে ভারতীয় ব্যবসায়ীরা শনিবার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি বন্ধ রাখার কথা জানিয়েছেন।

রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে।

আগরতলা পৌর নিগম (পৌরসভা) নির্বাচনে ভোট গ্রহণের কারণেও গত বুধবার এ বন্দর দিয়ে পণ্যবাণিজ্য বন্ধ ছিল।