২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণের অভিযোগে হবিগঞ্জে কারখানায় গ্রামবাসীর হামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় স্থাপিত মার লিমিটেড কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এনে বিক্ষুব্ধ গ্রামবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 08:18 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

শুক্রবার বিকেলে এ হামলায় সাতটি গাড়িসহ অফিসের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করা হয়। হামলায় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীসহ ১৫ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেন।

‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আখতার হাসান উদ্দিন জানান, কোম্পানির ইটিপি (বর্জ্য পরিশোধনাগার) পরীক্ষামূলক চালুর উদ্যোগ নেন।

‘এ সময় পার্শ্ববর্তী গ্রামগুলোর বাসিন্দারা লাঠিসোটা নিয়ে কোম্পানিতে হামলা করে। এতে তাদের ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’

ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম মনু অভিযোগ করে বলেন, কারখানার পরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে নদীতে ফেলা হয়। এতে আশপাশের গ্রামে দুর্গন্ধ ছড়ানো ছাড়াও হাঁস, মুরগি ও গবাদি পশু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষও।

২০১৪ সালে উৎপাদন শুরু করা এই প্রতিষ্ঠানে ভূট্টা থেকে স্টার্চ তৈরি করা হয়। স্টার্চ ওষুধসহ বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়ে থাকে।

কারখানাটি চালুর সময় ইটিপি নির্মাণ করলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা তখন চালু হয়নি।