২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গাছ কাটা নিয়ে স্থানীয় এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার বিকালে ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহত এনামূল হক চাঁন মিয়া (৪৫) ধানীখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় আলতাব আলী মণ্ডলের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, মধ্য ভাটিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের সংযোগে গাছের ডাল কাটার সময় গাছের মালিক ফজলুল হকের সঙ্গে চাঁন মিয়ার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ফজলুল হক দলবল নিয়ে পিটুনি দিলে চাঁন মিয়ার মৃত্যু হয়।