২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে, নিহত ২

ফরিদপুরের নগরকান্দায় বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের ভাঙ্গা থানার ওসি হোসেন সরকার।

নিহত জিয়া শেখ (৩৫) মাদারীপুরের শিবচর উপজেলার তাহেরকান্দি গ্রামের শুকুর শেখের ছেলে। আরেকজনের পরিচয় জানা যায়নি।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

তিনি বলেন,  ফরিদপুর থেকে টেকেরহাটগামী ‘তাজমহল’ নামের বাসটির চালক শংকরপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন বলে জানান তিনি।