২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

ডুয়েটের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন জানান, দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এ কমিটির প্রধান ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নাসিম আক্তার।

কমিটির সদস্যরা হলেন কুদরত-ই খুদা হলের প্রভোস্ট আরেফিন কাউসার ও সহকারী প্রভোস্ট মো. মোস্তাফিজুর রহমান।

সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

এছাড়া ১০ ডিসেম্বর থেকে নির্ধারিত পরীক্ষা পেছানোর ব্যাপারে তদন্তের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক খালেদ খলিলকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

কুদরত-ই খুদা হলে সিটে ছাত্র ওঠানো নিয়ে সোমবার বিকালে ডুয়েট-এ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়।

ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. কামরুজ্জামান জানান, আহতদের মধ্যে চঞ্চল কুমার ও মাসুদ রানা নামের দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর কর্তৃপক্ষ ডুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে এবং সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

পুরনো খবর:

ডুয়েটে ছাত্রলীগের সংঘর্ষ, হল ত্যাগের নির্দেশ