২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্তজিউ মন্দিরে বোমা: তদন্ত কর্মকর্তাও পরিবর্তন

দিনাজপুরের কান্তজিউ মন্দিরে রাস মেলায় বোমা বিষ্ফোরণ মামলার তদন্ত কর্মকর্তা কাহারোল থানার এসআই আহসানুর রহমানকে পরিবর্তন করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

এর আগে ওই থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছিল।

দায়িত্বে অবহেলার কারণে সোমবার আহসানুর রহমানকে প্রত্যাহর করা হয় বলে জানান কাহারোল থানার নবাগত ওসি মনসুর আলী।

তিনি বলেন, আহসানুর রহমানের পরিবর্তে এসআই তাইজুল ইসলামকে মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে।

এসআই আহসানুর রহমানকে কাহারোল থানা থেকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানান ওসি।

এর আগে একই অভিযোগে ওই থানার ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করা হয়।

সোমবার বিকেলে নতুন ওসি হিসেবে মনসুর আলী যোগদান করেন।

পুরনো খবর:

মেলায় বিস্ফোরণের ঘটনায় কাহারোল থানার ওসি প্রত্যাহার
ফের প্রাণচঞ্চল কান্তজিউ মন্দির