২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অটোরিকশা চালক খুন  

দিনাজপুর সদরে চালককে জবাই করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 07:21 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সোমবার ভোরে জেলা শহরের চাঁদগঞ্জ কলেজের সামনে মাসুদের (৩০) গলাকাটা মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মাসুদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুদ ব্যাটারিচালিত অটোরিকশার চালক। যাত্রী ভাড়া নিয়ে তিনি বোচাগঞ্জ থেকে দিনাজপুর আসেন।

পথে সুযোগ বুঝে ছিনতাইকারীরা মাসুদকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে বলে জানান এসআই শ্যামল।

এর আগে সকালে মাসুদের লাশটি অজ্ঞাত হিসেবে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।