২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আটকা পড়া ফ্লাইঅ্যাশবাহী কার্গো উদ্ধার

সুন্দরবনের মরাভোলা নদীর ডুবো চরে সাত দিন ধরে আটকে থাকা ফ্লাইঅ্যাশবাহী কার্গোটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 03:04 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

সোমবার সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত ১ ডিসেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা নদীর ডুবো চরে প্রায় সাড়ে ৭০০ মেট্রিক টন ফ্লাইঅ্যাশ নিয়ে কার্গো এমভি শোভন-১ আটকা পড়ে।

সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“সিমেন্ট তৈরির কাঁচামাল (ফ্লাইঅ্যাশবাহী) কার্গোটি ডুবে যাওয়ার পর থেকে মালিকপক্ষকে তা সরানোর ব্যবস্থা নিতে বলা হয়।

“রোববার রাতে আটকে পড়া কার্গো থেকে ফ্লাইঅ্যাশ দুটি কার্গোতে খালাস করা হয়। সোমবার সকালে উদ্ধারের পর কার্গোটি সুন্দরবন এলাকা ত্যাগ করে।”

একই স্থানে গত ৫ মে প্রায় দুই হাজার মেট্রিক টন সার নিয়ে এমভি জাবালে নূর নামের একটি কার্গো তলাফেটে ডুবে যায়।

পুরনো খবর:

সুন্দরবনে আটকে আছে ফ্লাইঅ্যাশবাহী কার্গো