সিরাজগঞ্জে পাথরের মূর্তিসহ আটক ২
সিরাজগঞ্জে প্রায় ৪০ কেজি ওজনের পাথরের একটি মূর্তিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয় বলে সেতু থানার ওসি রফিকুল ইসলাম জানান।
আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়ার নুর ইসলামের ছেলে মলিন ওরফে ভোলা (১৯) ও একই উপজেলার চেনপাড়ার তরিকুল ইসলামের ছেলে নাদিম (১৮)।
ওসি রফিকুল বলেন, “গোলচত্বর এলাকায় তল্লাশি চৌকিতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।”
