গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন
গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর একটি তুলার কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক জানে আলম জানান, রোববার রাতে শাহাদৎ হোসেন শেখের তুলার কারখানার আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
“রাত সাড়ে ১০ টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। এতে কেউ হতাহত হয়নি।”
আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিক শাহাদৎ হোসেন।
