২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাসের ধাক্কায় নিহত ২

খুলনা নগরীতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন আরও দুইজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 02:55 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

রোববার দুপুরে রেলিগেটে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার এসআই মিকাইল হোসেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মিকাইল হোসেন জানান, ফুলতলা থেকে চিংড়ির ঝুড়ি নিয়ে বিক্রির উদ্দেশ্যে ইজিবাইকে করে খুলনা শহরের দিকে যাচ্ছিলেন তিনজন।

“বেলা দেড়টার দিকে ইজিবাইকটি রেলিগেট হামিদা মঞ্জিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহন ইজিবাইকটিকে ধাক্কা দেয়।”

এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন বলে জানান তিনি।

লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।