জয়পুরহাটে হত্যা মামলার আসামি আটক
জয়পুরহাট সদরে অস্ত্রসহ কয়েকটি হত্যা মামলার এক আসামিকে আটক করেছে র্যাব।
আটক তাইজুল হুদা রিপন (২৫) শহরের নতুনহাট এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক আল মামুন শিকদার জানান, শুক্রবার সকালে উপজেলার জামালপুর চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
“রিপনের বিরুদ্ধে হত্যার অভিযোগে সদর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।”
অভিযানে উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ রিপনকে সকাল ১১টার দিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা আল মামুন।
