২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রথম পর্ব নিয়মিত কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির এই তালিকা www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd এবং কোনো মোবাইল ফোন থেকে NU স্পেস ATMP স্পেস রোল নম্বরNo লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করেও জানান যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।