২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে, যার গলা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বৃহস্পতিবার সকালে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকার বাটার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার এসআই আবু সাঈদ।

নিহত কফু মিয়ার (৬০) কাশিপুর হাটখোলা এলাকার আবুবকর সিদ্দিকের বাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজ করতেন।

তিনি ফতুল্লার আলীগঞ্জ পূর্বপাড়া এলাকার মোহর আলীর ছেলে।মুসলিমনগর এলাকার রহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

এসআই আবু সাঈদ বলেন, অন্যদিনের মতোই বুধবার রাতে আবুবকর সিদ্দিকের বাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজে আসেন কফু মিয়া। রাত ২টা পর্যন্ত কফু মিয়া বাঁশি বাজান বলে জানিয়েছে বাড়ির লোকজন।

“সকালে তাকে বাটার মাঠের পাশে মৃত পাওয়া যায়। তার গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।