২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:03 PM

Updated : 22 Aug 2022, 02:08 PM

কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার মোনসেফপুর এলাকার ওই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।

নিহত মো. দুলাল মিস্ত্রী (৪৫) জেলার টঙ্গীর আমতলী এলাকার পিজেন মিস্ত্রীর ছেলে।

দুর্ঘটনায় আহত মিজান (৩৫), অনুপম গোমস্তা (৩২) ও জয়ন্ত কুমারকে (২৪) কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী সড়কের মোনসেফপুরে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারযাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে দুলালের মৃত্যু হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

সাতক্ষীরায় দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত