ফেনীতে দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে তিন দল
ফেনীর তিন পৌরসভার জন্য দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ফেনী পৌরসভায় বর্তমান মেয়র হাজী আলাউদ্দিন, দাগনভূঞায় বর্তমান মেয়র ওমর ফারুক খান এবং পরশুরামে বর্তমান মেয়র নিজাম উদ্দিন আহাম্মেদ চৌধুরী সাজেল।
বিএনপির প্রার্থীরা
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রচার ও প্রকাশনা উপদেষ্টা রিন্টু আনোয়ার জানান, জাতীয় পার্টির প্রার্থীরা হলেন ফেনী পৌরসভায় এম এম ইকবাল আলমগীর, দাগনভূঞায় সিরাজ উদ্দিন দুলাল এবং পরশুরামে আজিজুল হক মজুমদার পিন্টু।
