খুলনায় পিস্তলসহ আটক এক
খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক আরিফ মোড়ল (৩৫)ভাণ্ডারপাড়া ইউনিয়নের কুলটিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে।
ডিবির ওসি ত ম রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ৯টার দিকে আরিফকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রোকনুজ্জামান।
