২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মেয়র পদে আ.লীগের ৫, বিএনপির ৪ প্রার্থী চূড়ান্ত

দিনাজপুরের পাঁচ পৌরসভায় আওয়ামী লীগ এবং চারটিতে বিএনপি মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:11 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় প্রার্থী হিসেবে দিনাজপুর পৌরসভায় আনোয়ারুল ইসালাম, ফুলবাড়ী পৌরসভায় শাহজাহান আলী সরকার পুতু, হাকিমপুর পৌরসভায় জামিল হোসেন চলন্ত, বিরামপুর পৌরসভায় আক্কাস আলী এবং বীরগঞ্জ পৌরসভায় মোশারফ হোসেন বাবুলকে মনোনীত করা হয়েছে।

Image
বিএনপির ৩ প্রার্থী

বিএনপির ৩ প্রার্থী

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিএনপির চার মেয়র পদপ্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে।

দিনাজপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, হাকিমপুর পৌরসভার বর্তমান মেয়র সাখাওয়াৎ হোসেন শিল্পী, বীরগঞ্জে আমিরুল বাহার এবং ফুলবাড়ী পৌরসভার জন্য শাহাজুল ইসলাম মনোনীত হয়েছেন বলে জানান তিনি।