২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষককে ছুরিকাঘাত করে ছিনতাই

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ছুরিকাঘাত করে  পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

বুধবার দুপুরে নগরীর ধোপাদীঘির পাড় ওসমানী শিশু উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন জানান।

আহত বেলাল আহমদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক। তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি  বলেন, দুপুরে পূবালী ব্যাংক উপ শহর শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে রিকশায় করে বন্দরবাজার যাচ্ছিলেন বেলাল আহমদ। এ সময় ওসমানী শিশু উদ্যানের সামনে চারটি মোটরসাইকেলে থাকা ছয় ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।


“তারা বেলালের ডানহাতে ছুরি দিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল ভবনের সিসি টিভির ফুটেজ থেকে ছিনতাইকারীদের ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।