২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে কৃষককে গলাকেটে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি কলা বাগান থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার টেগুরিয়া এলাকা থেকে লাশটি পাওয়া যায় বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম।

নিহত মো. নুরুল ইসলাম (৪২) মানিকগঞ্জের তাশুরা গ্রামের নিয়ামত আলীর ছেলে। তিনি কেরানীগঞ্জের টেগুরিয়া এলাকায় থেকে জমিতে কৃষি শ্রমিকের কাজ করতেন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে টেগুরিয়া এলাকার একটি কলাবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

“নুরুলের গলা কাটা ও সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।