জয়পুরহাটে বিএনপি নেতা মতিউর ফের গ্রেপ্তার
নাশকতা মামলায় জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানকে ফের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার সন্ধ্যায় জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জয়পুরহাট ডিবি পুলিশের পরিদর্শক মাহফুজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ দলীয় জোটের গত হরতাল-অবরোধ চলাকালে বিএনপি-জাময়াতের নেতাকর্মীরা ট্রেন, যাত্রীবাহী বাস ও ট্রাক, প্রাইভেট কারে আগুন দেওয়া ছাড়াও বিভিন্ন নাশকতা করে।
এসব নাশকতার মামলায় বিএনপি নেতা মতিয়র রহমানকে গত ৮ নভেম্বর গ্রেপ্তার করা হয়।
রোবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়ে জয়পুরহাট কারাগার থেকে বের হন।
তার বিরুদ্ধে নাশকতার আরও মামলা থাকায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট সদর থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
জয়পুরহাট পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম রাত সাড়ে ৯টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
