শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা উদ্বোধন
শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি)শাখা খুলল।
সোমবার দুপুরে শেরপুর শহরের রঘুনাথ বাজারের সম্পদ প্লাজার দোতলায় এ শাখার উদ্বোধন করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এম এ হাশেম।
নিজের জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এম এ হাশেম বলেন, “আমি ব্যাংক থেকে মাত্র ১০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা করে আজ এত বড় হয়েছি।
“আগামী বছর এ ব্যাংকের ডিপোজিট ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা রাকিবুর রহমান, শেরপুর চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মো. মাসুদ, শেরপুর জেলা পরিষদ প্রশাসক আব্দুল হালিম, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শিল্পপতি ইদ্রিছ মিয়া, শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরুসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
