২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বরগুনা সদর উপজেলায় হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 06:16 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

রোববার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল মোতালেব (৫৫) সদর উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা।

মামলার নথির বরাত দিয়ে আদালতের পিপি ভুবন চন্দ্র হাওলাদার জানান, ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি জাকিরতবক গ্রামের সোহরাব হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে আবদুল মোতালেব। ঘটনার পর স্থানীয়রা মোতালেবকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় সোহরাবের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে মোতালেবকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।