নড়াইলে মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের উপর হামলা
নড়াইলের লোহাগড়া পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী এক আওয়ামী লীগ নেতার সমর্থকদের উপর প্রতিপক্ষের হামলার অভিযোগ পাওয়া গেছে।
লোহাগড়া থানার ওসি কামরুজ্জামান জানান, রোববার সকালে পৌরসভার জয়পুর মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কামরুজ্জামান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম বাবু অভিযোগ করেন, “মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সৈয়দ মশিয়ূর রহমানের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তার সমর্থকদের উপর হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হয়েছেন।”
আহত পান্নু মোল্যা, বাচ্চু, রাব্বি ও দিলুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল।
হামলার অভিযোগ অস্বীকার সৈয়দ মশিয়ূর রহমান বলেন, “শনিবার দুপুরে শহরের জয়পুর স্ট্যান্ডে নসিমন চলাচলকে কেন্দ্র করে বাবুর সমর্থকরা আমার লোকজনের উপর হামলা করেছে।”
