২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম ‘ইনকিউবেশন সেন্টার’ শাবিতে: পলক

তথ্য-প্রযুক্তিতে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ইনকিউবেশন সেন্টার স্থাপিত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2015, 09:00 AM

Updated : 12 Oct 2022, 04:34 PM

পুরনো খবর:

‘সিগন্যাল’ পেলেই ফেইসবুক খুলবে: পলক

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আইপিভিশন সিএসই কার্নিভাল ২০১৫’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের প্রথম তারবিহীন ওয়াইফাই হটস্পট ও মোবাইলে ভর্তি প্রক্রিয়া উদ্ভাবন করেছিল সিলেটের এই প্রতিষ্ঠান। তাই দেশের প্রথম ইনকিউবেশন সেন্টারও এই প্রতিষ্ঠানে হবে।”

দুই দিনব্যাপী দেশের অন্যতম বৃহৎ এই প্রযুক্তি উৎসবের গণমাধ্যম সহযোগী ছিল ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’।

প্রতিমন্ত্রী পলক তার বক্তৃতায় সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগের অধীনে বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপনে ৪০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তরুণ এই মন্ত্রী বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথা যখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখনই তথ্য-প্রযুক্তি খাতে কতগুলো সাফল্যের দিক আমরা দেখতে পাই। সুতরাং ডিজিটাল বাংলাদেশ গঠনে আমি তোমাদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব চাই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও অধ্যাপক শহিদুর রহমান।

উৎসবের আহ্বায়ক অধ্যাপক শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের উৎসবে মূলত চারটি ইভেন্ট ছিল। এগুলো হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় সফটওয়্যার প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং এবং গেমিং কন্টেস্ট।

প্রোগ্রামিং প্রতিযোগিতায় ৪৬ বিশ্ববিদ্যালয়ের ১৪৫টি, সফটওয়্য্যার প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের ২২টি এবং প্রজেক্ট শোকেসিংয়ে ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৩০টি দল অংশ নিয়েছে। এছাড়া গেমিং কন্টেস্টে অংশ নিয়েছেন ৩৮ জন।

প্রোগ্রামিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এসি ড্রাগন’ চ্যাম্পিয়ন, শাবির ‘ডাউন টু দ্য ওয়্যার’ প্রথম রানারআপ এবং বুয়েটের ‘আরটিলিয়াস’ দ্বিতীয় রানারআপ হয়।

সফটওয়্য্যার প্রতিযোগিতায় ওয়েভ ডেভেলপ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আইআইটি স্প্যার্টান’ চ্যাম্পিয়ন এবং আইইউবিএটি’র ‘চেকমেট’ রানারআপ হয়েছে। 

মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্লুডটডট’ চ্যাম্পিয়ন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘ড্রয়েট’ রানার আপ হয়েছে।