২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াতের ৩ কর্মীসহ গ্রেপ্তার ৩৪

সাতক্ষীরায় ‘নাশকতার পরিকল্পনার সময়’ জামায়াতের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৩৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2015, 12:19 PM

Updated : 22 Aug 2022, 02:04 PM

গোয়েন্দা পুলিশের এসআই ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে সদর থানার ১০ জন, কলারোয়ায় চারজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে সাতজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটার একজন রয়েছেন।

তবে পুলিশ কারও নাম-পরিচয় প্রকাশ করেনি।