২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা-শ্রমিকের লাশ নিয়ে গেল বিএসএফ

পাঁচ দিন নিখোঁজ থাকার পর মৌলভীবাজারের ডবলছড়া সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে পাহাড়ি লতায় ফাঁস দেওয়া এক চা শ্রমিকের লাশ নিয়ে গেছে বিএসএফ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2015, 11:31 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

রাধে শ্যাম ভর (৩৫) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানে কাজ করতেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমান্তের জিরো পয়েন্টের ১০ গজ ভিতরে ভারতের অংশে পড়ে ছিল লাশটি।

বৃহস্পতিবার নিয়ে যাওয়ার পর শুক্রবার লাশটি বিএসএফ ফেরত দিতে পারে বলে জানান কর্নেল নাসির।

নাসির উদ্দীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ২১ নভেম্বর চাতলাপুর চা-বাগানের দুই শ্রমিক রাধে শ্যাম ভর ও তার সঙ্গী দিলীপ পাশী নিখোঁজ হন।

খবর পেয়ে চাতলাপুর চা-বাগানের শ্রমিক ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।

শ্যামের সঙ্গী দিলীপ পাশী এখনও নিখোঁজ।