বর্ণাঢ্য আয়োজনে শেষ হল মণিপুরী রাসলীলা
ঢাকঢোল, খোল-করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে শেষ হল মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে মনিপুরী লাইহারাওবা উৎসব বা মহারাসলীলা। ভোরের সূর্যোদয়ের পর শেষ হয় অনুষ্ঠান।
