সিরাজগঞ্জে ধর্ষকের যাবজ্জীবন
সিরাজগঞ্জের চৌহালীতে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ময়নাল মন্ডল (৫৫) চৌহালী উপজেলার খাসকাউলিয়া গ্রামের মৃত নিজাম মন্ডলের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত বলে জানিয়েছেন স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু।
মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০৫ সালের ২৬ এপ্রিল বিকেলে একই গ্রামের এক কিশোরী ধর্ষণ করে ময়নাল। পরের দিন মেয়েটির মা বাদী হয়ে ময়নালকে আসামি করে একটি মামলা করেন।
