বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে শুক্রবার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, শুক্রবার সকাল ১০টায় ‘খ’ ইউনিট, বিকাল ৩টায় ‘গ’ ইউনিটের এবং শনিবার সকাল ১০টায় ‘ঘ’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘ক’ ইউনিটের পরীক্ষা হবে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও সিটি ক্যাম্পাস সহ সাতটি কেন্দ্রে এ পরীক্ষা চলবে বলে জানান তিনি।
এবার ববির ভর্তি পরীক্ষায় এক হাজার ৩শ আসনের বিপরীতে ২৭ হাজার ৫৬৩ জন প্রার্থী পরীক্ষা দেবে।
