২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌর মেয়র বরখাস্ত

নাশকতার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2015, 09:53 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

জেলা প্রশাসক মো. আলী হোসেন সাংবাদিকদের জানান, মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে।

সরওয়ার কামাল জেলা জামায়াতের রুকন। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি মামলা অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

চলতি মাসের ১২ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এই মামলার অভিযোগ গঠন করেন বলে জানান জেলা প্রশাসক।

এ ব্যাপারে সরওয়ার কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে যাওয়া যায়নি।