২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পাবনা সদরে এক যুবকের হাত-পাঁ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2015, 01:08 PM

Updated : 22 Aug 2022, 02:02 PM

নিহত শিহাব উদ্দিন (১৯) আতাইকুলা থানার সারদিয়ার গ্রামের মৃত মনিরুল মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালক।

মঙ্গলবার সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের পাশে একটি মেহগনি বাগানে তার লাশ পাওয়া যায় বলে জানান পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আবু।

পরে পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন বলে জানান তিনি।

পরিবারের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিহাব প্রতিদিনের মিতো সোমবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।  এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

“সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে তার অটোরিকশাটি উদ্ধার করা যায়নি।”

শিহাবের হাত-পা বাঁধা ও গলায় রুমাল পেঁচানো ছিল বলে জানান তিনি।

দুর্বৃত্তরা তার অটোরিকশাটি ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে গেছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।