২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দম্পতির ঝুলন্ত লাশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

রোববার সকালে উপজেলার বড়গাঁও গ্রামের একটি বাড়িতে তাদের লাশ পাওয়া যায়। তবে, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এরা হলেন বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার স্ত্রী লিমা বেগম (২০)।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন জানান, যুবায়েল মিয়া ও তার স্ত্রী লিমা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের উঠতে দেরি হওয়ায় ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সদস্যরা দুজনের ঝুলন্ত লাশ দেখতে পায়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,” বলেন ওসি।