২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের ফাঁসিতে বরিশালে উল্লাস

স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আল বদর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বরিশালে আনন্দ মিছিল হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 01:53 AM

Updated : 25 Apr 2022, 02:11 PM

মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই নগরীর রাস্তায় নেমে আসেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শহরের সোহেল চত্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া ঢাক-ঢোল বাজিয়ে, নেচে গেয়ে উল্লাস করেন নেতাকর্মীরা।