জামায়াত নেতা গ্রেপ্তার
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে যশোরের শার্শা উপজেলার বাগআচড়ার নিজ বাড়ি থেকে আজিজুর রহমানকে আটক করা হয় বলে জানান শার্শা থানার ওসি মনিরুজ্জামান।
তার বাড়ি থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে।
