২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে অর্ধশত জেলে অপহরণের খবর

বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 07:27 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

আগের রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বলেশ্বরের আইল এলাকায় জেলেবহরের ৩০টি ট্রলারে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

‘ডাকাতি শেষে দুটি ট্রলারসহ অর্ধশতাধিক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা।’

অপহৃত জেলেরা বরগুনা, পাথরঘাটা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। অপহৃতদের মধ্যে নবীন হোসেন, কবীর মিয়া ও সহিদ মিয়ার নাম জানা গেলেও অন্যদের নাম জানা যায়নি। আর ছিনতাই হওয়া ট্রলার দু’টি হচ্ছে, এফবি মা এবং এফবি রেহেনা।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ জানিয়েছেন, অপহৃত জেলেদের উদ্ধারে তারা অভিযান অব্যাহত রেখেছেন।