২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যুবফোরাম সভাপতিসহ আটক ৫

চাঁদাবাজির অভিযোগে খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতিসহ পাঁচ জনকে আটক যৌথবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 05:55 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খবংপুড়িয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি চাঁদার অর্থসহ তাদের আটক করে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি সামছু উদ্দীন আহম্মদ।

আটককৃতরা হলেন, যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি জিকু ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক প্রতিন চাকমা (৪০),স্বনির্ভর বাজারের ডেকোরেটর মালিক স্বপন চাকমা (৩০) পাহাড়ি ছাত্রপরিষদ (পিসিপি) সদস্য নিকট চাকমা (১৯) ও রঞ্জু চাকমা (৩০)।

এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, আট রাউন্ড গুলি ও চাঁদার ৮৬ হাজার ৯০০ টাকা, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, জিকু ত্রিপুরার নেতৃত্বে দীর্ঘদিন ধরে আটককৃতরা জেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। তাদের অবস্থান সম্পর্কে গোপন খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র ও চাঁদার টাকাসহ তাদের আটক করে।

আটককৃতদের পুলিশ জিজ্ঞসাবাদ করছে। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

জিকুর বিরুদ্ধে ২০১৩ সালের ১১ নভেম্বর খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জনসভায় বাধাদান, ভাংচুর ঘটনার মামলা রয়েছে।

এ ব্যাপারে ইউপডিএফ খাগড়াছড়ি প্রেস সেকশন প্রধান নিরন চাকমা বলেন, “নিরীহ গ্রামমবাসীসহ পুলিশ আমাদের নেতাকর্মীদের আটক করেছে। অন্যায় ভাবে দমন নিপীড়ন চালানোর জন্য নেতাকর্মীদের আটক করছে।”