২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত গেলেন লালমনিরহাটের ৬৩ জন

লালমনিরহাটের হাতীবান্ধার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী থেকে ভারত গেছেন ৬৩ জন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

এছাড়া আগামী রোববার যাবে পাটগ্রামের বাঁশকাটা, লতামারী ও খড়খড়িয়া এলাকার ৩১ পরিবারের ১৩৩ জন। 

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটে তারা বুড়িমাড়ী সীমান্ত অতিক্রম করেছেন বলে জানান পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।  

ওই সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধার ইউএনও মো. মাহবুবুর রহমান, পাটগ্রামের ইউএনও মো. নূর কুতুবুল আলম, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র, ভারতের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রমুখ।

হাতীবান্ধার ইউএনও মো. মাহবুবুর রহমান জানান, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার ৪০ পরিবার ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছে।

ওই পরিবারগুলো পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পর্যায়ক্রমে বাস ও ট্রাক যোগে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ এলাকায় যাবে।

পাটগ্রামের ইউএনও মো. নূর কুতুবুল আলম জানান, আগামী ২৩ নভেম্বর পাটগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল বাঁশকাটা, লতামারী ও খড়খড়িয়ার ৩১ পরিবারের ১৩৩ জন ভারত যাবে। 

ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারীদের সেদেশে যাওয়া শেষ হবে বলে জানান তিনি।