ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু বৃহস্পতিবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রথম বর্ষের ডিগ্রি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
পরীক্ষায় মোট ১৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার মো.বদরুজ্জামান জানান, আগের ঘোষিত সময়সূচী অনুযায়ী প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব (www.nu.edu.bd) ও (www.nubd.info) সাইট থেকে জানা যাবে এবং প্রয়োজনে ৯২৯১০৩৮, ৯২৯১০১৭ নম্বরে ফোন করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।
